শ্রীমঙ্গলে চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা, নতুন কমিটির সভাপতি বকুল ও সম্পাদক মিজান

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬

শ্রীমঙ্গলে চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সভা, নতুন কমিটির সভাপতি বকুল ও সম্পাদক মিজান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ এপ্রিল ২০২৬ : শিল্প-সংস্কৃতির বিকাশ, সৃজনশীল চর্চার প্রসার এবং স্থানীয় শিল্পীদের সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর প্রত্যয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সিতাংশু শেখর রায় (বকুল) সভাপতি এবং মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ১৩ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমঙ্গল শহরের কোর্ট রোড এলাকায় সংস্থার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের সভার প্রতিপাদ্য ও শ্লোগান ছিল— ‘রঙের ক্যানভাসে জীবনের গল্প’।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত এবং পরবর্তীতে গীতা পাঠ করা হয়। এরপর সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মূল পর্ব শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী কামরুল ইসলাম বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোছাব্বির আলী মুন্না।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক; শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ‘আমার সিলেট’ (amarsylhet24.com)-এর সম্পাদক মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী; সাংবাদিক ও বঙ্গকবি লুৎফুর রহমান; সাংবাদিক রূপক দত্ত চৌধুরী, জসীম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

শ্রীমঙ্গলে চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

চিত্রশিল্পীদের পেশাদারী ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নিমিত্তে শিল্পচর্চার প্রসার ও শিল্পীদের পারস্পরিক সংযোগ আরও দৃঢ় করার আহবান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, শিল্প-সংস্কৃতি একটি জাতির মনন ও মূল্যবোধের প্রতিচ্ছবি। সমাজকে মানবিক, নান্দনিক ও প্রগতিশীল ধারায় এগিয়ে নিতে চিত্রকলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে শিল্পচর্চার ক্ষেত্র বিস্তৃত করতে এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংগঠিত উদ্যোগের বিকল্প নেই।

তিনি আরও বলেন, স্থানীয় শিল্পীদের পেশাদারিত্ব, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে চিত্রশিল্পী সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। শিল্পীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার হলে জেলার শিল্পাঙ্গন আরও সমৃদ্ধ হবে।

শিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে আমার সিলেট’ (amarsylhet24.com)-এর সম্পাদক মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সহিংসতা ও প্রযুক্তিনির্ভর একঘেয়েমি থেকে দূরে রাখতে শিল্প-সংস্কৃতির বিকল্প নেই। তরুণদের চিত্রকলার প্রতি আগ্রহী করে তুলতে নিয়মিত কর্মশালা, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন জরুরি।

সভাপতির বক্তব্যে কাজী কামরুল ইসলাম বাবুল বলেন, শ্রীমঙ্গলে বহু প্রতিভাবান শিল্পী রয়েছেন, যাদের সঠিক পরিচর্যা ও প্ল্যাটফর্ম প্রয়োজন। নতুন কমিটি আগামী দিনে শিল্পীদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বার্ষিক সাধারণ সভার শেষপর্বে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি সিতাংশু শেখর রায় (বকুল) বলেন, শ্রীমঙ্গলের শিল্পীদের নিয়ে নিয়মিত প্রদর্শনী, প্রশিক্ষণ, শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন কর্মশালা এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরিতে কাজ করা হবে।

Manual3 Ad Code

সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, সংগঠনকে গতিশীল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলকভাবে পরিচালনা করা হবে। শিল্পীদের অধিকার, সম্মান ও সৃজনশীল কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শ্রীমঙ্গলে শিল্পচর্চার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল চিত্রশিল্পী সংস্থার বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ৩৩ সদস্যের নতুন কমিটি নিম্নরূপ :

সভাপতি :সিতাংশু শেখার বকুল।
সহসভাপতি : শেখ মো. ফজলে এলাহী সেলিম, বিজয় চক্রবর্তী, মো. জসিম উদ্দিন, বুলবুল দেব বিপ্লব।
সাধারণ সম্পাদক : মো. মিজানুর রহমান।
সহসাধারণ সম্পাদক : ইন্দ্রজিৎ ভৌমিক মান্না ও মো. জাহিদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক : জুনাইদ আহমেদ।
সহসাংগঠনিক সম্পাদক : মো. আব্দুল লতিফ ও পার্থ দেব।
দপ্তর সম্পাদক : সঞ্জয় কালিন্দী।
ক্রীড়া সম্পাদক : মো. মঞ্জুর আলী।
সাংস্কৃতিক সম্পাদক : রাজিব রায়।
কোষাধ্যক্ষ : নিবাশ দাশ।
প্রচার সম্পাদক : মো. লুৎফর রহমান তমজিদ।
কার্যকরী সদস্য : মো. আলম আলী, মো. মোশাহিদ মিয়া, তোফাজ্জল, শাহিন মিয়া, সোহেল আহমেদ।
সদস্য : তপন রায়, পুলক, নির্মল পাল, দুলাল, মো. জয়নাল মিয়া, তপন-২, রাজিব পালিত, সোহেল-২, সালাম, শওকত, ফুরুক আহমদ, আনহার মিয়া ও অসীম মোদক।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ