শুক্রবার মে দিবসে ভাড়াউড়া চা বাগানে শ্রমিক সমাবেশ

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৬

শুক্রবার মে দিবসে ভাড়াউড়া চা বাগানে শ্রমিক সমাবেশ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ এপ্রিল ২০২৬ : আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে শুক্রবার (১ মে) চা শ্রমিকদের সমাবেশ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি দুপুর ১২টায় ভাড়াউড়া চা বাগানের নাটমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল সাড়ে ১১টায় চা শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হবে। র‍্যালিটি ভাড়াউড়া চা বাগান জেটি রোড হয়ে মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল চৌমুহনা, গুহ রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হবে।

Manual4 Ad Code

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা মহান মে দিবসের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নের দাবিকে সামনে রেখেই এবারের মে দিবস কর্মসূচি পালন করা হবে।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ