শুক্রবার মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালি-সমাবেশ

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৬

শুক্রবার মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালি-সমাবেশ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ এপ্রিল ২০২৬ : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের উদ্যোগে র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (১ মে ২০২৬) সকাল ১০টায় শহরের ভানুগাছ রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হবে।

Manual5 Ad Code

আয়োজক সংগঠন শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত (রেজি. নং-২৮৭৭) এ ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে দোকান কর্মচারীদের আইনগত, সাংবিধানিক ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। মহান মে দিবসের ১৪০তম বার্ষিকী উপলক্ষে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন কার্যালয়ের সামনে সদস্যরা সমবেত হবেন। পরে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের ভানুগাছ রোড, মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে দেশের সংবিধান, বাংলাদেশ শ্রম আইন ২০০৬, জাতীয় শ্রমনীতি ২০১২ এবং শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী দোকান কর্মচারীদের অধিকার, শ্রমিক কল্যাণ, কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংগঠনের পক্ষ থেকে যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— দোকান কর্মচারীদের নিয়োগপত্র প্রদান, পরিচয়পত্র ও সার্ভিস বুক চালু, সাপ্তাহিক সবেতন ছুটি নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা, দুর্যোগ ও আপদকালীন নগদ সহায়তা ও খাদ্য সহায়তা প্রদান, সামাজিক বৈষম্যের অবসান, ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা এবং আইনগত ও সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর প্রশিক্ষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি রনধীর চৌধুরী রঞ্জুর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনার প্রতিনিধি আফজল হোসেইন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য ও অংশগ্রহণ করবেন বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি, শ্রমিক নেতা ও ইউনিয়নের সদস্যরা।

আয়োজকরা জানান, শ্রীমঙ্গলে প্রায় চার হাজার দোকান কর্মচারীর স্বার্থরক্ষায় কাজ করছে সংগঠনটি। বর্তমানে ইউনিয়নের শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আফজল হোসেইন জনি বলেন, “দোকান কর্মচারীদের মর্যাদা, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। মহান মে দিবসে আমরা সকল শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”

এ সংক্রান্ত আরও সংবাদ