মৌলভীবাজারের এসপিকে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

মৌলভীবাজারের এসপিকে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ মে ২০২৬ : মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে পরবর্তী জ্যৈষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার পুলিশ সদরদপ্তরের এক স্মারকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

স্মারকে এসপি রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১৬ মে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এ সংক্লান্ত রিপোর্ট করতে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এসপি রিয়াজুল ইসলামকে ঘিরে একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে তার নিয়োগ ও বদলি সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেন এবং ‘নিয়োগ বাণিজ্য’–সংক্রান্ত নানা অভিযোগ ও দাবি করা হয়।

Manual8 Ad Code

তার বিষয়ে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর এক ফেসবুক পোস্টে বলেন, আড়াই কোটির চুক্তিতে এসপি হয়েও ঘুষের অর্থ দিচ্ছে না এসপি রিয়াজুল!

Manual6 Ad Code

গত ৫ মে তারিখে ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি করা হয়। এই বদলিতে নিয়োগ বানিজ্য হয়েছে। অন্তত ১ জন এসপির বদলিতে কয়েক কোটি টাকার তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে।

Manual3 Ad Code

আড়াই কোটি টাকার চুক্তি করে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি হন রিয়াজুল ইসলাম! তবে এসপি হিসেবে নিয়োগ পাওয়ার পর টাকা না দিয়ে কাজ করে দেয়া পক্ষকে ঘোরাচ্ছে।

এক পর্যায়ে এসপি রিয়াজুল ইসলাম তার এক আত্মীয়ের অ্যাকাউন্ট থেকে নিয়োগ পাওয়ার দুইদিন পর ০৭ তারিখে২০ লাখ টাকা দেয়। আড়াই কোটির বাকি ২ কোটি ৩০ লাখ টাকা না দিয়ে নানা তালবাহানা করছে।

বুয়েটের সাবেক ছাত্রলীগ ক্যাডার এবং পদধারী নেতা ছাড়াও রিয়াজুলের আরো একটি পরিচয় বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের আজীবন সদস্য! রিয়াজুলকে কারা নিয়োগ দিলো। আর নিয়োগের পর তাদেরকে কিভাবে পল্টি দিয়ে দিলো রিয়াজুল।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ