ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬

ওয়ার্কার্স পার্টির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৫ মে ২০২৬ : “দুনিয়ার মজদুর এক হও, সমাজতন্ত্রই মুক্তির পথ”— এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আগামী ১৭ মে ২০২৬ রবিবার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।

শ্রমিক শ্রেণির রাজনৈতিক মতাদর্শে পরিচালিত দলটি এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল জেলা ও স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এছাড়া র‌্যালি, আলোচনা সভা, কর্মীসভা, শহীদদের স্মরণ, গণসংযোগ ও বিভিন্ন প্রচারমূলক কর্মসূচির আয়োজন করা হবে।

Manual4 Ad Code

নেতৃদ্বয় বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় শ্রমজীবী মানুষের অধিকার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে নতুন করে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। সেই প্রেক্ষাপটে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—

৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর ডাক—

Manual3 Ad Code

সাম্রাজ্যবাদ ও মৌলবাদ-সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই জোরদার কর।
জননেতা কমরেড রাশেদ খান মেননের মুক্তি চাই।
নেতাদের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার কর।

বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের আদর্শকে ধারণ করে ওয়ার্কার্স পার্টি দেশের শ্রমিক-কৃষক-খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে। বর্তমান সময়ে বৈশ্বিক সাম্রাজ্যবাদী আগ্রাসন, অর্থনৈতিক বৈষম্য, সাম্প্রদায়িক রাজনীতির উত্থান এবং গণমানুষের ওপর ক্রমবর্ধমান চাপের বিরুদ্ধে সংগঠিত গণআন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

দলটির নেতারা আরও বলেন, দেশের রাজনৈতিক পরিসরে বিরোধী মত ও প্রগতিশীল রাজনীতিকে দমনের উদ্দেশ্যে মিথ্যা মামলা ও হয়রানির যে সংস্কৃতি চালু রয়েছে, তা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। তারা অবিলম্বে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা রাশেদ খান মেননের মুক্তি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির সফলতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনৈতিক ধারাকে শক্তিশালী করতে এবং শ্রমিক-কৃষকসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে ওয়ার্কার্স পার্টির ভূমিকা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে বামপন্থী রাজনৈতিক শক্তির ঐক্য ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সেই সংগ্রামকে নতুন প্রেরণা ও শক্তি জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Manual1 Ad Code

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সক্রিয় ওয়ার্কার্স পার্টি বিভিন্ন সময়ে গণআন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, শ্রমিক-কৃষকের অধিকার আদায় এবং সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলটির নেতাকর্মীরা আশা করছেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী দেশের প্রগতিশীল রাজনীতিকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ