শ্রীমঙ্গলে আইএফআইসি ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

শ্রীমঙ্গলে আইএফআইসি ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

Manual5 Ad Code
  • ৩০ কৃষকের হাতে ৪৫ লাখ টাকা, কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ জুন ২০২৬ : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জন কৃষকের মাঝে মোট ৪৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন। তিনি বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে কৃষকদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো কৃষি ঋণ প্রাপ্তি কৃষকদের উৎপাদন ব্যয় মেটাতে সহায়তা করে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়ায়। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আইনুল মোস্তফা এবং সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।

কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতলিব বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষকদের হাতে সহজলভ্য ও স্বল্প সুদে ঋণ পৌঁছে দেওয়া গেলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিএলসির মৌলভীবাজার জেলা শাখার শাখা ব্যবস্থাপক মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কাছে কৃষি ঋণ পৌঁছে দিতে আইএফআইসি ব্যাংক নিরলসভাবে কাজ করছে। কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনাও ব্যাংকের অন্যতম লক্ষ্য।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, কৃষি খাতের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষকদের প্রয়োজন অনুযায়ী সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের পাশাপাশি ব্যাংক বিভিন্ন আর্থিক সেবা ও পরামর্শ প্রদান করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস মুক্তা। আলোচনা সভায় বক্তারা কৃষকদের জাতীয় উন্নয়নে অবদান, খাদ্য উৎপাদনে তাদের নিরলস পরিশ্রম এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে সচল রাখতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সময়োপযোগী কৃষি ঋণ বিতরণ কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়তা করে।

Manual5 Ad Code

অনুষ্ঠানের এক পর্যায়ে ৩০ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে মোট ৪৫ লাখ টাকার কৃষি ঋণের চেক তুলে দেওয়া হয়।

Manual6 Ad Code

ঋণপ্রাপ্ত কৃষকরা জানান, কৃষি মৌসুমের শুরুতে প্রয়োজনীয় অর্থায়ন পাওয়ায় তারা জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও কৃষি উপকরণ সংগ্রহে সুবিধা পাবেন। এতে উৎপাদন ব্যয় নির্বাহ সহজ হবে এবং ফসল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাও বাড়বে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের জুড়ী শাখার শাখা ব্যবস্থাপক মো. আমির আল মামুন, শ্রীমঙ্গল শাখার শাখা ব্যবস্থাপক চৌধুরী মুহাম্মদ জিহান ফেরদৌস, মৌলভীবাজার শাখার অফিসার (মার্কেটিং) জাকির হোসেন, এলপিএম কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, কালাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, ঋণগ্রহীতা কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষকদের মাঝে সরাসরি ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণের এ উদ্যোগ একদিকে যেমন ব্যাংকিং সেবার প্রতি আস্থা বৃদ্ধি করবে, অন্যদিকে কৃষি খাতে বিনিয়োগ বাড়িয়ে স্থানীয় অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার সফল বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ