মৌলভীবাজারে পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম শুরু

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৬

মৌলভীবাজারে পুলিশের ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম শুরু

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৭ জুন ২০২৬ : বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই) নিয়োগ পরীক্ষা-২০২৬ উপলক্ষে মৌলভীবাজার জেলায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে শনিবার (২৭ জুন ২০২৬) সকাল থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়।

Manual3 Ad Code

সকাল ৮টায় নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। উদ্বোধনের পর অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের চলমান আধুনিকায়ন ও পেশাদারিত্ব বৃদ্ধির অংশ হিসেবে যোগ্য, মেধাবী এবং শারীরিকভাবে সক্ষম প্রার্থীদের বাছাই করতে বহুমাত্রিক মূল্যায়নের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রথম দিনে আবেদনকারীদের উচ্চতা, বুকের মাপ, ওজনসহ নির্ধারিত শারীরিক মানদণ্ড যাচাইয়ের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র পরীক্ষা করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম পুরো কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। তাঁর নেতৃত্বে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Manual5 Ad Code

প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। তিনি আগামী দিনের মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং পরীক্ষার বিভিন্ন ধাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি প্রার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি তানভীর আহমদ, নিয়োগ বোর্ডের সদস্য ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, মেডিকেল অফিসার ডা. শুভ্র তুষার সিংহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় দিনের কার্যক্রম হিসেবে আগামীকাল রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ৮টা থেকে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে দৌড়, দীর্ঘলম্ফ, উচ্চলম্ফসহ নির্ধারিত বিভিন্ন শারীরিক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন করা হবে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই পদটি বাহিনীর গুরুত্বপূর্ণ একটি স্তর হিসেবে বিবেচিত। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ তদন্ত, জনসেবা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে এএসআইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কঠোর মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।

জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। নিয়োগের প্রতিটি ধাপ প্রযুক্তিনির্ভর এবং জবাবদিহিমূলক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ না থাকে।

Manual8 Ad Code

পুলিশ প্রশাসনের মতে, দক্ষ, সৎ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতামূলক নিয়োগ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতে আরও সক্ষম মানবসম্পদ যুক্ত হবে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ