দৈনিক ভোরের সময় শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে সাইফুর রহমান শিপুর নিয়োগ

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

দৈনিক ভোরের সময় শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে সাইফুর রহমান শিপুর নিয়োগ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ জুন ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পরিচিত মুখ, সমাজসেবী মো. সাইফুর রহমান শিপু জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। তার এ নিয়োগে নতুন পথচলায় স্থানীয় সাংবাদিক সমাজ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

রোববার (২৮ জুন ২০২৬) শ্রীমঙ্গল প্রেসক্লাবে নবনিযুক্ত প্রতিনিধিকে দায়িত্ব পালনের শুভেচ্ছা জানানো হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং সদস্য সচিব রুবেল আহমদ নবনিযুক্ত প্রতিনিধি সাইফুর রহমান শিপুকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দৈনিক ভোরের সময় পত্রিকার পরিচয়পত্র (আইডি কার্ড) পরিয়ে দেন।

Manual6 Ad Code

এ সময় সাইফুর রহমান শিপু পত্রিকাটির একটি কপি প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও জনগণের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব।”

সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা বলেছেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন সাইফুর রহমান শিপু। তার সাংবাদিকতা জীবনের নতুন এই দায়িত্ব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমকে জাতীয় পরিসরে আরও কার্যকরভাবে তুলে ধরতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Manual3 Ad Code

নবনিযুক্ত প্রতিনিধি সাইফুর রহমান শিপুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজ-এর সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশনই একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব। সাইফুর রহমান শিপু তার সততা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে এই দায়িত্ব সফলভাবে পালন করবেন বলে আমি বিশ্বাস করি। তার এই নতুন পথচলা শ্রীমঙ্গলের গণমাধ্যম অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”

Manual5 Ad Code

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে শ্রীমঙ্গলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে এলাকার উন্নয়ন, পর্যটন, চা-শিল্প, পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দেশব্যাপী আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, পর্যটননগরী শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও পরিবেশগত অঞ্চল হিসেবে পরিচিত। চা-বাগান, জীববৈচিত্র্য, কৃষি, পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত এ জনপদের নানা সম্ভাবনা ও সমস্যা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপটে দৈনিক ভোরের সময়-এর শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে সাইফুর রহমান শিপুর নিয়োগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা নবনিযুক্ত প্রতিনিধি সাইফুর রহমান শিপুর সফলতা কামনা করেছেন এবং তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ