শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Manual1 Ad Code
  • ৪০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ জুন ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

Manual1 Ad Code

রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. সিনথিয়া তাসমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সিনথিয়া তাসমিন বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি নির্ধারিত বয়সের সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গল উপজেলার ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে মোট ২২১টি কেন্দ্রে প্রায় ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে ২১২টি কেন্দ্রে ৪১৭ জন এবং পৌরসভা এলাকার ৯টি কেন্দ্রে ৫২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ইউনিয়ন পর্যায়ে ৬ মাস থেকে ১১ মাস ২৯ দিন বয়সী ৩ হাজার ৯৫৯ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া পৌরসভা এলাকায় আরও ৪ হাজার শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

Manual7 Ad Code

ডা. সিনথিয়া তাসমিন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কর্মসূচি। উপজেলার প্রতিটি উপযুক্ত বয়সের শিশুর কাছে এ সেবা পৌঁছে দিতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Manual7 Ad Code

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের বয়স অনুযায়ী নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত জটিলতা হ্রাস এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে। এ কারণে নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ