এমসি কলেজ বিজ্ঞান ক্লাবের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৬

এমসি কলেজ বিজ্ঞান ক্লাবের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৩ সেপ্টেম্বর ২০২৬ : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, জ্ঞানচর্চা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকাশের লক্ষ্যে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) কলেজের পদার্থবিদ্যা বিভাগের সেমিনার রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বিজ্ঞান ও সমসাময়িক জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আয়োজিত এ কুইজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ক্লাবের কার্যকরী সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা শৈলেন্দ্র মোহন সিংহ, ক্লাবের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন ইমনসহ ক্লাবের অন্যান্য কার্যকরী সদস্যরা।

Manual4 Ad Code

কুইজ প্রতিযোগিতা চলাকালে আয়োজন পরিদর্শন করেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী, অধ্যাপক কিরীটি পাল এবং অধ্যাপক শংকর চক্রবর্তী। তাঁরা প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক পরিবেশে শিক্ষার্থীরা যেমন নিজেদের জ্ঞান ও মেধা যাচাইয়ের সুযোগ পায়, তেমনি তাদের মধ্যে যুক্তিবোধ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও নতুন কিছু জানার আগ্রহও তৈরি হয়।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের উত্তরপত্র মূল্যায়ন করা হয়। মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে বিজ্ঞানচর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। কুইজ প্রতিযোগিতার পাশাপাশি বিজ্ঞানবিষয়ক বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণামুখী চিন্তাভাবনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

Manual7 Ad Code

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে, অন্যদিকে বিজ্ঞান ও জ্ঞানচর্চার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। মুরারিচাঁদ কলেজ বিজ্ঞান ক্লাবের এ উদ্যোগ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual7 Ad Code