কমরেড গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ২২ অক্টোবর

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

কমরেড গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ২২ অক্টোবর

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর প্রয়াত সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) রাজধানী ঢাকায় স্মরণসভার আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

‘দুনিয়ার মজদুর এক হও’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আয়োজিত এ স্মরণসভা বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ৩১/এফ তোপখানা রোডস্থ শহীদ রাসেল আহমদ খান মঞ্চে অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল। এ ছাড়া পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেবেন।

Manual6 Ad Code

আয়োজকরা জানান, কমরেড আমিনুল ইসলাম গোলাপের রাজনৈতিক জীবন, আদর্শ ও সংগ্রামী ভূমিকা স্মরণ করার পাশাপাশি তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এ সভার আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

স্মরণসভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

এ সংক্রান্ত আরও সংবাদ