সিলেট ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২২ অক্টোবর ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মামুন-অর-রশিদের কন্যা মাহিশা মালিহার সঙ্গে ডা. মো. রায়হান উদ্দিন ফুয়াদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুরে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডে অবস্থিত মহসিন কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
মাহিশা মালিহা মরহুম মো. মামুন-অর-রশিদ ও মোছা. সেলিনা আক্তারের দ্বিতীয় কন্যা। মরহুম মামুন-অর-রশিদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তাঁদের বাড়ি শ্রীমঙ্গলের ফটকী এলাকার টিকরিয়ার সরদার বাড়িতে।
অন্যদিকে, বর ডা. মো. রায়হান উদ্দিন ফুয়াদ শ্রীমঙ্গল কলেজ রোডের বসুন্ধরা আবাসিক এলাকার আজীজ মঞ্জিলের মরহুম মো. আলাউদ্দিন ও মোছা. রেহানা আক্তার চৌধুরীর ছেলে। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সমন্বয়ক ও মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির দুইবারের সভাপতি অ্যাডভোকেট বদরুল হোসেনের শ্যালক।
বিয়ের অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, নবদম্পতির আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। এ সময় তাঁরা নবদম্পতির সুখ, সমৃদ্ধি ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া ও আশীর্বাদ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি এবং আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বাসদের মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সমন্বয়ক অ্যাডভোকেট বদরুল হোসেন; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক সরফরাজ আহমেদ সরফু; জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ।
এ ছাড়া শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক রফি আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্যসচিব রুবেল আহমেদ, সাংবাদিক মামুন, মিজানুর রহমান আলম, আবুজার রহমান বাবলা, জ্যেষ্ঠ সাংবাদিক কাওছার ইকবাল, অ্যাডভোকেট পংকজ সরকার এবং দৈনিক করতোয়া-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি বাপ্পী দেসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবদম্পতির পরিবারের সদস্যরা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা তাঁদের আগামী দিনের জীবন সুখ, শান্তি ও সাফল্যে পরিপূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি