সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ২৭ ফেব্রুয়ারি ২০২২ : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিতসচেতন নাগরিক কমিটি (সনাক), টিঁআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী গতকাল শিল্পীকল্যাণ সংস্থা’র আয়োজনে টি হ্যাভেন রিসোর্টের বসন্ত উৎসব শেষে বাসায় ফেরার পথে শ্রীমঙ্গলের হবিগঞ্জ বাসট্য্যান্ডের নিকট উল্টোদিক থেকে একটি অটোরিক্সা তার মোটর সাইকেলকে জোরে আঘাত করে। উল্টোদিক থেকে আসা অটোরিক্সাকে টিআবি’র এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী বার বার হাত উচু করে থামাতে বললেও সে খুবই দ্রুত গতিতে আসতে থাকে। তার দ্রুত গতিতে আসার অবস্থা দেখে আরো একটি মোটর সাইকেল তাকে হাত দিয়ে সিগন্যাল দেয়ার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। জোরে আঘাত করার ফলে ঘটনা স্থলেই জনাব পারভেজ কৈরী’র বাম হাতের একটি আঙ্গুল থেতলে যায়। প্রচন্ড আঘাতের ফলে উনার মেয়ের বাম পায়ে আঘাত লাগার ফলে সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়েন দুজনেই। এই সুযোগে অটোচালক দ্রুত গতিতে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন এবং সনাক শ্রীমঙ্গল এর সম্মানিত সদস্যগণের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার অশোক ঘোষের মাধ্যমে উনার হাতের সাজার্রী করা হয় মুক্তি মেডিক্যালে। এদিকে উনার মেয়ের অবস্থা গুরুতর হলে গতকাল ২৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা শেষে পায়ে প্লাস্টার করা হয়েছে।
এদিকে অদক্ষ চালকদের অবৈধ অটোরিক্সা দ্বারা ঘঠিত এই সড়ক দুঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সনাক টিআইবি শ্রীমঙ্গলের সম্মানিত সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচায সহ সনাক শ্রীমঙ্গল-এর সকল স্তরের সম্মানিত সদস্যগণ। শ্রীমঙ্গলের সুশীল সমাজ বলছেন আমাদের শান্তির, কোলাহল এবং যানজটমুক্ত শান্তির শ্রীমঙ্গল শহর আজ অবৈধ অটোরিক্সার দখলে। শ্রীমঙ্গল শহরে এই অটোরিক্সার কারনে এখন বাইরে বের হওয়াটাই বিপদ হয়ে দাড়িয়েছে সাধারন জনগণের। এখন শ্রীমঙ্গল শহরটি এই অবৈধ যানবহানের দখলে পরিনত হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় পাঁচ হাজারেরও বেশি টমটম ও অটোরিক্সা চলছে এই শ্রীমঙ্গলসহ এর সংযুক্ত সড়ক গুলোতে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি