ই-কমার্স দিবস আজ

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২২

ই-কমার্স দিবস আজ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ এপ্রিল ২০২২ : দেশের ই-কমার্স খাতের প্রচার ও প্রসারে বৃহস্পতিবার (৭ এপ্রিল) ‘ই-কমার্স দিবস’ উদযাপন করছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

Manual5 Ad Code

এ ছাড়া আজ থেকে সপ্তাহজুড়ে উদযাপিত হচ্ছে ‘ই-কমার্স সপ্তাহ’। দিবস উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘গ্রাম থেকে বিশ্বে ই-কমার্সই শীর্ষে’।

ই-ক্যাবের প্রায় ১ হাজার ৭০০ সদস্য প্রতিষ্ঠানসহ সারা দেশের ই-কমার্স সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ই-কমার্স উদ্যোক্তারা দিবসটি উদযাপন করছেন।

রমজানের কারণে এ বছর ই-কমার্স দিবসে বড় কোনো আয়োজন থাকছে না বলে জানিয়েছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। তবে ই-কমার্স সপ্তাহ উপলক্ষে আগামী ১৫ এপ্রিল ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

Manual5 Ad Code

দেশে করোনায় মূলত ই-কমার্স ও এফ-কমার্সে মানুষের নির্ভরতা বেড়েছে ব্যাপক। লকডাউনের মধ্যে মানুষ দৈনন্দিন বাজারসদাই হতে শুরু করে সবরকম কেনাকাটায় ভরসা করেছে এই অনলাইন প্লাটফর্মগুলোতে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ