সম্ভাষণ

প্রকাশিত: ৫:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১

সম্ভাষণ

Manual3 Ad Code

সম্ভাষণ
|ফারজানা ফেরদৌস|

মুখে বলনি বিদায়
তবু বিদায় দিয়েছ
মুখে বলিনি বিদায়
তবু বিদায় নিয়েছি।

Manual2 Ad Code

সেদিন ভালোবাসি বলেছিলাম
শুধু বেঁচে থাকার জন‍্য।
তারপর কোজাগোরীর সাথে জ‍্যোৎস্না হয়েছি
চুম্বন এঁকেছি তোমার গালে
বাতাসের সাথে প্রজাপতি হয়ে
বুক রেখেছি তোমার বুকে
অতঃপর তুমি নীল অপরাজিতা।

Manual6 Ad Code

সেদিন শীতে এক ওমে সময় কেটেছিল
শুধু জীবনের জন‍্য।
তারপর আলোকে সাথে নিয়ে উষ্ণতার হাত ধরেছি
আলিঙ্গনে জড়িয়েছি তোমাকে
বেড়ে উঠেছি তোমার দেহে
অতঃপর তুমি হিম কোন কুয়াশা।

আজ আবার সূর্য উঠেছে
আলো তার নিজের মতো খেলা করে
জানালার এপারে টবের গাছটি
এখনো বেঁচে আছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ