স্বপ্নের মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চলাচল করবে ১২ ডিসেম্বর

প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

স্বপ্নের মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চলাচল করবে ১২ ডিসেম্বর

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৪ ডিসেম্বর ২০২১ : রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথমবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে আগামী ১২ ডিসেম্বর। এর জন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে আগামী ২০২২ সালের ডিসেম্বরে এ অংশে বাণিজ্যিক চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।

Manual1 Ad Code

জানা যায়, মেট্রোরেলের প্রতিটি সেটে থাকবে চারটি যাত্রীবাহী কোচ, দুইদিকে দুটো ইঞ্জিন।

Manual4 Ad Code

এ ব্যাপারে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ বলছে, প্রতি স্কয়ার মিটারে ৮ জনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় ১ হাজার ৭০০ যাত্রী চলাচল করতে পারবে।

এ সংক্রান্ত আরও সংবাদ