সিলেট ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬
পরিচিত অনেকেই জানেন আমি এক আশ্চর্য কণ্যা সন্তানের মা। পরিবারে অনেকেই আমার সম্পর্কে ধারণা করতে গিয়ে অধিকাংশ সময়ই বিপদে পড়েন। অনেকেই আবার কিছুটা ভয়ে থাকেন, আমি তা নিশ্চিত জানি। প্রথম দিনের গল্পগুলোতে তুইও (দিশু) ভীষণ জড়সড় ছিলি। শ্রদ্ধা, ভয়ের এক এলোমেলো স্রোত চলছিল বহুদিন।
একদিন মনে হলো- জগতে এমন একজন থাকুক, যার কাছে আমার আড়াল না থাকুক। যে আমার বর্তমানে আমার সর্বস্ব হয়ে উঠুক। আমাকে শাসন করবার অধিকার তার হাতে থাকলেই আমি কিছুটা শাসনহীন থাকতে পারবো।
আমাদের পাশে থাকার বছর বারো হলো। কতকিছু দেখার, না দেখার, জানার আর ভুলে থাকার প্রিয় বারো বছর।
ইচ্ছে ছিলো তোর জন্য রেখে যাবো লোপামুদ্রার গানের মতো আমার শৈশব, তারুণ্য আর বিকেলের দিকে মুখ করে রাখা সূর্যের আহ্বান।
আমরা কখনো জানতে চাইনি পরস্পরকে কতটা দিতে পেরেছি। এই ভাবনা নিছক বুদবুদ হয়ে অলক্ষ্যে উবে গেছে আমাদের জন্মের আগের সকালে। আমরা শুধু হাওয়ায় দিন উড়িয়ে দিয়ে সন্মুখে ছুটছি।
আমাদের পছন্দ আর প্রিয়’রা সহোদরার মতো। না কে না বলবার দক্ষতা আয়ত্ত করতে পেরেছি জন্মসূত্রে। আমরা অবেলায় ডুবে মরি দিনের প্রথম সূর্যের জন্য।
যেখানে নিয়ম করেই সম্পর্কের বাঁধন আলগা হয়ে যায় সেখানে সম্পর্কে বিশ্বাস রাখাটাই সাহসের কথা। আমাদের চারপাশে আজ মুখোশে ঢাকা পড়েছে মুখশ্রী। এমন সময়ে দাঁড়িয়ে তোদের ভালো থাকার ব্যক্তিগত মন্ত্র যেন স্রোতের বিপরীতে চলা এক নদী।
প্রতিটি দিনের মতো পরবর্তী প্রতিদিন সুন্দর হোক ????
বিবাহিত খামারে জন্মাক ভবিষ্যৎ আগামী। আমরা আকাশের উদারতা দেখে রোজনামচার ঘর রং করবো।শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি সাজিদকে দত্তক নিবো।
যৌথ জীবনে আলো আসুক।
#
আয়শা জাহান নূপুর
কবি, সংগঠক, আবৃত্তি শিল্পী, উপস্থাপক
ঢাকা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি