নামহীন কবর, মূল্যহীন জীবন

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

নামহীন কবর, মূল্যহীন জীবন

Manual5 Ad Code

রাজেকুজ্জামান রতন |

জুরাইন কবরস্থানে একটা স্থান নির্ধারণ করা আছে যার নাম অচিহ্নিত শ্রমিকদের কবরস্থান। সেখানে আছে তাজরীন অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের কবর। যাদের দেহ কোনভাবে সনাক্ত করা যায় নি, যাদের পরিবারের কেউ পুড়ে কুণ্ডলি পাকিয়ে যাওয়া বা প্রায় ছাই হয়ে যাওয়া দেহের অবশেষ বাড়িতে নিয়ে যায় নি বা কেউ খুঁজে বের করতে পারেনি তার স্বজনকে – এই সব শ্রমিকদের মৃতদেহের ঠাঁই হয়েছিল এখানে।

Manual2 Ad Code

২০১২ থেকে ২০২৬ । বছরের হিসাবে ১৪ বছর। এখনও বিচার শেষ হয়নি দায়ীদের। মৃতরা বেঁচে গেছেন আর জীবিত স্বজনরা দুর্বিসহ জীবন যাপন করছেন। পঙ্গুত্ব বরণকারী শ্রমিক আজ পরিবারের বোঝা। চিকিৎসা করার সামর্থ্য নেই, শরীর ভেঙ্গে পড়ছে দিনের পর দিন। পরিবার হয়ত ভাবছেন, আর কতদিন বাঁচবেন আর শ্রমিক মনে করছেন কেন মরি না এখনও !

Manual3 Ad Code

এত পরিবর্তন হলো কিন্তু পাল্টালো কি কিছু ?
আইন অনুযায়ী মৃত্যুজনিত ক্ষতিপূরণ ২ লাখ টাকা, চুড়ান্ত কর্মক্ষমতা হারালে ক্ষতিপূরণ ২ লাখ ৫০ হাজার টাকা। ভাবুন তো ! সরকারি হিসেবে বার্ষিক মাথাপিছু আয় তিন লাখ ৬৮ হাজার টাকা। একবছরের মাথাপিছু আয়ের তুলনায় শ্রমিকের মৃত্যুর ক্ষতিপূরণ কম ।

কবরস্থানে ঘাসের আড়ালে চাপা পড়ে আছে শ্রমিকের নাম। আর উন্নয়নের চোখ ধাঁধানো আলো আর আলোচনার নিচে অন্ধকারে ঢেকে আছে তাদের অস্তিত্ব।
#
রাজেকুজ্জামান রতন
রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক;
ও
সহকারী সাধারণ সম্পাদক
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
কেন্দ্রীয় কমিটি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ