শ্রম অধিকারবিষয়ক ইটালির কর্মশালায় অংশ নিচ্ছেন ডা. মনীষা চক্রবর্ত্তী

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

শ্রম অধিকারবিষয়ক ইটালির কর্মশালায় অংশ নিচ্ছেন ডা. মনীষা চক্রবর্ত্তী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ নভেম্বর ২০২৬ : ইতালির তুরিনে অনুষ্ঠেয় শ্রমিক অধিকার ও শ্রমবিচারবিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী।

Manual5 Ad Code

আগামীকাল ২৩ থেকে ২৭ নভেম্বর পাঁচ দিনব্যাপী ‘গ্লোবাল কনভারসেশন সিরিজ অন অ্যাকসেস টু লেবার জাস্টিস’ (Global Conversation Series on Access to Labour Justice) শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে তিনি বাংলাদেশ শ্রম আদালতের শ্রমিক প্রতিনিধি এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করবেন।

Manual7 Ad Code

আন্তর্জাতিক এ কর্মশালায় বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধি, শ্রম অধিকারকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

কর্মশালায় শ্রমিকদের ন্যায়বিচারপ্রাপ্তির সুযোগ, শ্রম অধিকার সুরক্ষা এবং শ্রমবিচার প্রতিষ্ঠায় বিদ্যমান প্রতিবন্ধকতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Manual6 Ad Code

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা এবং শ্রমিকদের আইনি সুরক্ষার প্রশ্নে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে এ আয়োজনকে দেখা হচ্ছে।

ডা. মনীষা চক্রবর্ত্তীর এ কর্মশালায় অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের শ্রমিকদের অধিকার ও শ্রমবিচারসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ