পাকিস্তানি ঔপনিবেশিক শাসনবিরোধী সংগ্রামের অগ্রনায়ক ছিলেন মওলানা ভাসানী: বকুল

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

পাকিস্তানি ঔপনিবেশিক শাসনবিরোধী সংগ্রামের অগ্রনায়ক ছিলেন মওলানা ভাসানী: বকুল

Manual7 Ad Code
  • মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : “মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন সাম্রাজ্যবাদ ও পাকিস্তানি ঔপনিবেশিক শাসনবিরোধী সংগ্রামের অন্যতম অগ্রনায়ক। তিনি শুধু বাংলাদেশের নয়, বিশ্বের নিপীড়িত ও মজলুম মানুষের মুক্তির সংগ্রামেরও পথপ্রদর্শক হয়ে থাকবেন। কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা আজও প্রাসঙ্গিক।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এসব কথা বলেন।

তিনি বলেন, অতি সাধারণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা স্বশিক্ষিত মওলানা ভাসানী নিজেকে কৃষিজীবী ও দরিদ্র মানুষের জীবনসংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। আসামে লাইন প্রথাবিরোধী আন্দোলন, পাকিস্তান আন্দোলন, পরবর্তী সময়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর ঔপনিবেশিক শোষণবিরোধী সংগ্রাম এবং সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন ভূমিকা তাঁকে ‘লাল মওলানা’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সমাজতন্ত্রের প্রতি তাঁর বিশ্বাস এবং শোষিত মানুষের পক্ষে অবস্থান তাঁকে গণমানুষের নেতায় পরিণত করেছিল।

নুর আহমদ বকুল বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে মওলানা ভাসানী ছিলেন অগ্রভাগে। ধর্মবিশ্বাসী হয়েও তিনি কখনো অসাম্প্রদায়িকতা, ন্যায়বিচার ও সাম্যের আদর্শ থেকে বিচ্যুত হননি। ভাষা ও সংস্কৃতির স্বাধিকার রক্ষায়ও তিনি ছিলেন সোচ্চার। ‘বিদ্রোহ ন্যায়সংগত’—এই রাজনৈতিক দর্শনকে তিনি নিজের সংগ্রাম ও কর্মের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, কৃষকসমাজের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের ভাষা হয়ে উঠেছিলেন মওলানা ভাসানী। লক্ষ লক্ষ কৃষককে সংগঠিত করে তাঁদের দাবি আদায়ে হাট-হরতালসহ নানা কর্মসূচির মাধ্যমে তিনি আন্দোলনের নতুন ধারা সৃষ্টি করেন। আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে ঘেরাও আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। লাটভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি পাকিস্তানি শাসকগোষ্ঠীর ভিত কাঁপিয়ে দিয়েছিল।

Manual6 Ad Code

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নির্মাণেও মওলানা ভাসানীর অবদান তুলে ধরে নুর আহমদ বকুল বলেন, শ্রমিক-কৃষকসহ সর্বস্তরের মানুষকে সংগঠিত করে তিনি মুক্তিসংগ্রামের পথ সুগম করেছিলেন। মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদেও তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেন।

Manual2 Ad Code

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মওলানা ভাসানীর আদর্শ ও সংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্রাজ্যবাদ ও মৌলবাদবিরোধী সংগ্রামে ভাসানী আজও অত্যন্ত প্রাসঙ্গিক। মজলুম মানুষের স্বার্থ রক্ষা এবং কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে তাঁর দেখানো পথে গণমানুষকে সংগঠিত করতে হবে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ঢাকার তোপখানা রোডে অবস্থিত শহীদ রাসেল আহমেদ খান স্মৃতি ভবনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমরেড নুর আহমদ বকুল।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাসবিদ অধ্যাপক মেজবাহ কামাল বলেন, মওলানা ভাসানীর নেতৃত্ব ও ভূমিকা ছাড়া আইয়ুব খানের স্বৈরশাসনের পতন সম্ভব হতো না। ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহাকাব্য রচিত হয়েছিল তাঁর নেতৃত্ব ও সংগ্রামী ভূমিকার মধ্য দিয়ে।

সভা পরিচালনা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমরেড কিশোর রায়। এতে আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড আবুল হোসাইন। সভায় কেন্দ্রীয় নেতা কমরেড মোস্তফা আলমগীর রতন কবিতা পাঠ করেন।

টাঙ্গাইল সন্তোষে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ

এদিকে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা। কেন্দ্রীয় নেতা কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, গোলাম নওজব পাওয়ার চৌধুরী ও তৌহিদুর রহমানের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় টাঙ্গাইল জেলা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ