সিলেট ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬
মনে আছে ৩২ নম্বর বাড়ির কথা?
ইতিহাসের পরিহাস বোধহয় একেই বলে! আজকের ঘটনাকে দেখে মনে হচ্ছে, সময় যেন কোনো এক অদ্ভুত বৃত্ত সম্পূর্ণ করছে। একদিন যারা অন্যের ঘরবাড়ি, নিরাপত্তা আর স্বাভাবিক জীবন বিপন্ন হওয়ার ঘটনাগুলোকে তুচ্ছ করে দেখেছিলেন, আজ তাঁদেরই ঘরে /গুনের খবর।
আমি কারও অমঙ্গল চাই না, কারও ক্ষতিও কামনা করি না। প্রতিহিংসার রাজনীতিতেও আমার বিশ্বাস নেই। কিন্তু NCP-এর সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আমার ভেতর থেকে কোনো সমবেদনার ভাষা খুঁজে পাচ্ছি না।
হয়তো একে কেউ কঠোরতা বলবেন, কেউ বলবেন কর্মফল। তবে একটি কথা মনে রাখা জরুরি—অন্যায়ের অভিজ্ঞতা মানুষকে অন্যায়ের সমর্থক করে তুলতে পারে না। আবার অতীতের অবস্থান ও আচরণের জবাবদিহি ছাড়াও সহানুভূতির দাবি করা যায় না।
ইতিহাসের কাছে প্রত্যেকেরই কিছু প্রশ্ন থাকে। সময় হলে সেই প্রশ্নগুলোর মুখোমুখি সবাইকেই হতে হয়।
#
মনিকা ইসলাম
সিলেট।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি