ব্যতিক্রমী রাজনীতিক আ ফ ম মাহবুবুল হক: স্বপ্ন ছিল মানুষের মুক্তি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

ব্যতিক্রমী রাজনীতিক আ ফ ম মাহবুবুল হক: স্বপ্ন ছিল মানুষের মুক্তি, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা

Manual3 Ad Code

নঈম নিজাম |

জাসদ, বাসদের আ ফ ম মাহবুবুল হক ছিলেন বাংলাদেশের রাজনীতির ব্যতিক্রমী ব্যক্তিত্ব। ক্ষমতা, প্রাপ্তি কিংবা ব্যক্তিগত প্রতিষ্ঠার মোহ নয়, মানুষের মুক্তি, সাম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্নই ছিল তাঁর রাজনীতি।

Manual7 Ad Code

গত ১০ নভেম্বর ছিলো তাঁর নবম মৃত্যুবার্ষিকী।
১৯৪৭ সালের ২৫ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামে জন্ম নেন। পুরো নাম আবুল ফজল মোহাম্মদ মাহবুবুল হক। ছাত্রজীবন থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন।

রাজনীতিতে তাঁর হাতেখড়ি স্কুলজীবনেই। ১৯৬২ সালে শরীফ কমিশনের শিক্ষানীতিবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের নির্যাতনের শিকার হন। পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৬৭-৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক, পরে কেন্দ্রীয় সদস্য হন। ১৯৬৯-৭০ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদকের দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। একাত্তরে বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) রাজনৈতিক ও গেরিলা যুদ্ধের প্রশিক্ষক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual8 Ad Code

স্বাধীনতার পর ১৯৭২ সালে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ছিলেন জাসদ ছাত্রলীগের সভাপতি। ১৯৭৩ সালের ডাকসু নির্বাচনেও তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাকে জোর করে হারানো হয়েছিলো।
বিশ্বাস থেকেই জাসদের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন তিনি। স্বপ্ন সফল হয়নি। পরবর্তী সময়ে ১৯৮০ সালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ প্রতিষ্ঠার ধারায় যুক্ত হন। ১৯৮৩ সাল থেকে আমৃত্যু বাসদের একটি অংশের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

Manual5 Ad Code

১৯৭৫ সালের ৮ই নভেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে জাসদের একটি জনসভা অনুষ্ঠিত হচ্ছিল। সেই সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। গুলি তাঁর বুক ও পেটে বিদ্ধ হয়েছিল, তবে চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান। তারপর যান কারাগারে ।

Manual4 Ad Code

মাহবুবুল হক ২০০৪ সালে ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১০ নভেম্বর ২০১৭ তারিখে কানাডার অটোয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। অটোয়াতে তাঁকে সমাহিত করা হয়।
মানুষ চলে যান, কিন্তু তাঁর কর্ম, আদর্শ ও সংগ্রামের ইতিহাস থেকে যায়। আ ফ ম মাহবুবুল হকও তেমনই একজন মানুষ, যাঁকে শুধু মৃত্যুবার্ষিকীতে নয়, বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে স্মরণ করা যায়।
বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।
#
নঈম নিজাম
গণমাধ্যম ব্যক্তিত্ব।

এ সংক্রান্ত আরও সংবাদ