সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৬

সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ব্রাহ্মণবাড়িয়া, ০৯ নভেম্বর ২০২৬ : সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আনন্দ আয়োজন, আলোচনা সভা, আবৃত্তি ও সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

রোববার (৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন-রেজি. নং মৌল.০৩১-এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান।

শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ খায়রুল কবির, কার্যকরী সদস্য মাহবুব খান বাবুল, পাক্ষিক অপরাধ পত্রের সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী, দৈনিক ভোরের দর্পণের নবীনগর প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং দৈনিক বাংলার নবীনগর প্রতিনিধি জামাল হোসেন পান্না।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত স্বার্থ রক্ষা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং অধিকার আদায়ের আন্দোলনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Manual1 Ad Code

অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন সোহেল রানা ও সুজন সরকার। পরে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফসিউর রহমান হাসান উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

Manual4 Ad Code

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ