আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি চৌধুরী

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি চৌধুরী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ফটিকছড়ি (চট্টগ্রাম), ১৪ নভেম্বর, ২০২৬ : অলি-আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি, রহমত ও বরকত লাভের অন্যতম শ্রেষ্ঠ স্থান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সৈয়দ কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, সুফিবাদ বা আত্মশুদ্ধির মূল শিক্ষা হলো অন্তরকে পরিশুদ্ধ করা।

যে অন্তরে আল্লাহর জিকির ও রাসুল (সা.)-এর প্রেম রয়েছে, সেখানে অন্য কিছুর স্থান থাকতে পারে না। তবে বর্তমান সময়ে অনেক পীরের আবির্ভাব ঘটায় প্রকৃত অলি-আউলিয়া চেনা কঠিন হয়ে পড়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির দমদমা গনি মঞ্জিলে হযরত শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী (ক.)-এর ৯২তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর শাহজাদা সফিউল গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

Manual5 Ad Code

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক মুফতি মাওলানা সৈয়দ সালাউদ্দিন।

আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. শেখ সাদি, অধ্যাপক অনাবিল এহসান, অধ্যাপক সালাউদ্দিন, অধ্যাপক আবু তৈয়ব, মাওলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা আলী আজম রেজভীসহ বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা।

কাদের গনি চৌধুরী বলেন, যুগে যুগে অসংখ্য অলি-আল্লাহ ও সুফি সাধক পৃথিবীতে এসেছেন। বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.), খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.), হযরত শাহজালাল (রহ.), হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) আল হাসানী ওয়াল হোসাইনী, হযরত গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এবং হযরত শাহ আবদুল গণি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.) তাঁদের মধ্যে উল্লেখযোগ্য।

Manual7 Ad Code

তাঁরা আল্লাহর প্রেমে বিভোর থেকে সম্পদের মোহ ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য লাভের সাধনায় জীবন অতিবাহিত করেছেন।

Manual4 Ad Code

তিনি বলেন, প্রকৃত সুফি সাধকরা শরিয়তের বিধান মেনে মারিফতের সাধনায় নিমগ্ন থাকেন। ইসলামে যা হারাম বা ক্ষতিকর, তা কখনো আধ্যাত্মিকতার পথ হতে পারে না। অলি-আল্লাহরা মানুষকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আত্মার পরিশুদ্ধি ও জাগরণের শিক্ষা দিয়েছেন।

সুফিবাদের প্রকৃত শিক্ষা তুলে ধরে তিনি বলেন, জিকির, ফিকির, মোরাকাবা ও ইশকে এলাহীর মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রেম জাগ্রত হয়।

Manual7 Ad Code

এর ফলে মানুষের মধ্যে দয়া, মানবিকতা ও সৃষ্টির প্রতি ভালোবাসা তৈরি হয়। সুফিদের প্রকৃত সাধনা হলো আল্লাহর মহব্বত, জিকির ও মানবতার সেবা। তাই মাদকাসক্তি ও অনৈতিক জীবনযাপন কখনো আধ্যাত্মিক সাধনার অংশ হতে পারে না। যারা সাধুত্বের পরিচয় দিয়ে মাদকাসক্তিতে জড়িত, তারা সুফিবাদের পবিত্র ধারাকে কলঙ্কিত করছে।

প্রকৃত অলি-আল্লাহর পরিচয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মহান আল্লাহ তাঁর বান্দাদের মধ্য থেকে বিশেষ কিছু মানুষকে নিজের বন্ধু হিসেবে নির্বাচন করেন। তাঁরা ঈমান ও তাকওয়ার অধিকারী। নবী-রাসুলদের পর তাঁদের অনুসারী ও ফয়েজপ্রাপ্ত আউলিয়া কেরাম যুগে যুগে দ্বীন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা ইউনুসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তাঁরা চিন্তিতও হবেন না। তাঁরা ঈমান এনেছেন এবং তাকওয়া অবলম্বন করেছেন। তাঁদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে সুসংবাদ।

সহিহ বুখারির হাদিসের উদ্ধৃতি দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, নফল ইবাদত ও সাধনার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং একপর্যায়ে তাঁর ভালোবাসা অর্জন করে। আল্লাহর ভালোবাসা লাভই একজন মুমিনের জীবনের অন্যতম বড় সাফল্য।

বিশ্বখ্যাত সুফি দার্শনিক মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, অলি-আল্লাহর সান্নিধ্য মানুষকে আল্লাহর সান্নিধ্য লাভের পথে এগিয়ে দেয়। এ কারণেই পবিত্র কোরআনে মুমিনদের সত্যনিষ্ঠ ও আল্লাহভীরু ব্যক্তিদের সঙ্গী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আউলিয়া কেরাম আল্লাহর প্রিয় বান্দা। তাঁদের জীবনাদর্শ ও সান্নিধ্য মানুষের আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়।