তিন সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন, জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

তিন সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন, জড়িতদের গ্রেপ্তার দাবি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ নভেম্বর ২০২৬ : গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে নির্যাতন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৬ নভেম্বর টঙ্গীর হাজির মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)।

Manual4 Ad Code

নির্যাতনের শিকার তিন সাংবাদিক হলেন ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক ও ইউডিজেএফবির সদস্য রবিউল হাসান, প্রতিবেদক আসিফুল ইসলাম রিফাত এবং আলোকচিত্রী আবির আহমেদ সুপ্ত।

সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমনের যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের দপ্তর সম্পাদক লতিফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিবৃতিতে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

Manual4 Ad Code

বিবৃতিতে বলা হয়, গত ৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার বস্তিতে মাদক কারবারের তথ্য অনুসন্ধানে যান ওই তিন সাংবাদিক। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে মাদক কেনাবেচার তথ্যপ্রমাণ ও ভিডিও সংগ্রহ করেন তাঁরা। একপর্যায়ে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাঁদের গতিবিধি নজরদারি করে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র মাদক কারবারি দল তাঁদের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা অস্ত্রের মুখে তিন সাংবাদিককে জিম্মি করে মারধর ও হত্যার হুমকি দেয়। এ সময় প্রতিবেদক রবিউল হাসানের মুঠোফোন ছিনিয়ে নিয়ে সংগ্রহ করা সব তথ্যপ্রমাণ মুছে ফেলা হয়। পরে পাশের একটি স্থানে তাঁদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়। একপর্যায়ে গুলি করে হত্যার চেষ্টা এবং জোর করে চেতনানাশক পান করানোরও অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সাংবাদিকদের ফাঁসাতে ব্ল্যাকমেলের উদ্দেশ্যে তাঁদের সামনে টাকা ও মাদক রেখে ভিডিও ধারণ করে হামলাকারীরা। পরে ওই এলাকায় মাদক কারবার ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ না করার শর্তে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আহত অবস্থায় তিন সাংবাদিককে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ইউডিজেএফবির বিবৃতিতে বলা হয়, হাজির মাজার বস্তি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সেখানে পেশাদার সাংবাদিকদের ওপর বারবার হামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এ ধরনের সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা অনুসন্ধানী সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের জন্য গুরুতর হুমকি।

Manual2 Ad Code

সংগঠনটির নেতারা বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায় এড়াতে পারে না। অবিলম্বে হাজির মাজার বস্তি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের, বিশেষ করে ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং আহত সাংবাদিকদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দাবি জানান তাঁরা।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ