একুশে বইমেলা উপলক্ষে শিশুতোষ পাণ্ডুলিপি আহ্বান কাকাতুয়ার

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৬

একুশে বইমেলা উপলক্ষে শিশুতোষ পাণ্ডুলিপি আহ্বান কাকাতুয়ার

Manual1 Ad Code
  • ছবি, গল্প, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ ও সমকালীন নানা বিষয়ে মৌলিক লেখাকে অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ নভেম্বর ২০২৬ : অমর একুশে বইমেলা ২০২৭ ও ২০২৮ সামনে রেখে শিশু-কিশোরদের উপযোগী মৌলিক, গবেষণাধর্মী, মননশীল ও নন-ফিকশন পাণ্ডুলিপি আহ্বান করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা কাকাতুয়া।

Manual2 Ad Code

শিশুদের কল্পনাশক্তি, সৃজনশীলতা, জ্ঞান ও মননশীলতা বিকাশে সহায়ক মানসম্মত বই প্রকাশের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual7 Ad Code

প্রকাশনা সংস্থাটির আহ্বানে বলা হয়েছে, শিশুদের জন্য এমন সব সৃজনশীল ও জ্ঞানভিত্তিক লেখা প্রকাশে তারা আগ্রহী, যা নতুন প্রজন্মের সামনে চিন্তা ও কল্পনার এক বিস্তৃত জগৎ উন্মোচন করবে। একই সঙ্গে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও মননশীলতায় সমৃদ্ধ হয়ে শিশু-কিশোররা যেন আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের পৃথিবীতে এগিয়ে যেতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

পাণ্ডুলিপির বিষয় নির্বাচনে বৈচিত্র্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কাকাতুয়া। অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে ছবির বই, রূপকথা, লোককথা ও নীতিগল্প, গোয়েন্দা ও রহস্যকাহিনি, কল্পবিজ্ঞান, ভ্রমণ ও রোমাঞ্চকর অভিযান। পাশাপাশি মহাকাশ, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বাংলাদেশের নদ-নদী, সুন্দরবন ও জলবায়ু, বিজ্ঞান, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি নিয়েও পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে।

এ ছাড়া কমিকস ও গ্রাফিক নভেল, জীবনী ও অনুপ্রেরণামূলক গল্প, কুইজ ও অ্যাক্টিভিটি বই, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক শিশুতোষ রচনাও বিশেষ গুরুত্ব পাবে। অনূদিত গল্প-উপন্যাস ও বিভিন্ন বিষয়ভিত্তিক নন-ফিকশন পাণ্ডুলিপিও জমা দেওয়া যাবে।

কাকাতুয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী লেখকদের আগামী ১৩ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পাণ্ডুলিপি পাঠাতে হবে। পাণ্ডুলিপি পাঠানোর ই-মেইল ঠিকানা kakatuabook@gmail.com।

পাণ্ডুলিপি প্রকাশের বিষয়ে কাকাতুয়া কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Manual5 Ad Code

শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং তাদের উপযোগী জ্ঞানসমৃদ্ধ, সৃজনশীল ও মানসম্মত বইয়ের পরিসর বাড়ানোর ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ