সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ নভেম্বর ২০২৬ : গণমাধ্যমকর্মীদের কাজের নিরাপত্তা, পেশাগত সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ২১ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস)-এর আওতায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের। অনুষ্ঠানের আয়োজন করছে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট। এতে সহযোগিতা করছে জেলা তথ্য অফিস, মৌলভীবাজার।
আয়োজক সূত্রে জানা গেছে, সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন সদস্য অংশ নেবেন। সেমিনারে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের শেষে সনদপত্র দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা, কর্মক্ষেত্রে সুরক্ষা এবং মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বাড়বে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি