মানুষকে অভুক্ত রেখে উন্নয়ন কোনও কাজে আসবে না: মেনন

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২

মানুষকে অভুক্ত রেখে উন্নয়ন কোনও কাজে আসবে না: মেনন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | যশোর, ২৭ ডিসেম্বর ২০২২ : ‘দেশে অনেক উন্নয়ন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ ভালো নেই। ফলে এ উন্নয়নকে গল্প বলা মনে হয়। সাধারণ মানুষকে অভুক্ত রেখে এ উন্নয়ন কোনও কাজে আসবে না।’
মঙ্গলবার (২৭ ডিসেম্বর ২০২২) বিকালে যশোর জিলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।

Manual3 Ad Code

সভায় কমরেড মেনন বলেন, ‘সামনে নির্বাচন। নির্বাচন এলেই ষড়যন্ত্রের খেলা শুরু হয়। অথচ সামনে বিশ্ব মন্দা আসছে। আমাদের উচিত দেশ রক্ষায় কাজ করা।’ একইসঙ্গে আগামী নির্বাচনে নিজস্ব প্রতীকে সারাদেশে প্রার্থী দেওয়ার কথা বলেন তিনি।

Manual2 Ad Code

পার্টির যশোর জেলা সভাপতি কমরেড আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের এমপি লুৎফুন্নেসা খান বিউটি। অারও বক্তৃতা দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সব্দুল হোসেন খান, জেলা যুব মৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টুসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা।

এ সংক্রান্ত আরও সংবাদ