সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২২ : গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের অসুবিধা কোথায়? বিষয়টি আমার বোধগম্য নয় বলে প্রশ্ন উথ্যাপন করেছেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
তিনি বলেন, যে দেশে মেট্রো-রেল চালু হতে পারে, পদ্মা সেতু হতে পারে, কর্ণফুলী ট্যানেল হতে পারে সে দেশে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে সরকারের অসুবিধা কোথায়?
তিনি মেটার্নিটি ছুটির ক্ষেত্রে পাবলিক প্রাইভেট বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের পবিত্র সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি আরো বলেন গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের লেখা-পড়ার জন্য স্কুল প্রতিষ্ঠা করা সরকারের নৈতিক দায়িত্ব।
তিনি আরো বলেন, যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে সব মেঘা প্রকল্প হতে পারে, সেখানে গার্সেন্টস শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল সহ শিল্পাঞ্চল ভিত্তিক হাসপাতাল চালু করতে সরকারের অনিহা দুঃখজনক। দীর্ঘ ৪ দশকেও গার্মেন্টস শ্রমিকদের জন্য প্রভিডেন্ড ফান্ড চালু না হওয়া শুধুমাত্র দুঃখজনকই নয়, লজ্জাজনকও বটে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে “গার্মেন্টস শ্রমিকদের সামাজিক সুরক্ষা” শীর্ষক এক গোল-টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
আজ শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (নসরুল হামিদ মিলনায়তন), ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিন। আলোচনা সভায় লুৎফুন নেছা খাঁন বিউটি এমপি বলেন, গার্মেন্টসের নারী শ্রমিকদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা জরুরী।
অারও বক্তব্য দেন বিজিএমইএ পরিচালক হারুন অর রশিদ, বিকেএমইএ ২য় সহ-সভাপতি ফজলে শামীম এহসান, আইএলও রিজিনাল অফিসের সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (পাবলিক হেল্থ)-এর অধ্যাপক ড. হায়াতুন নবী, স্কপ ও জি-স্কপের অন্যতম কেন্দ্রীয় নেতা নইমুল আহসান জুয়েল, আইবিসি সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ সভাপতি জেড এম কামরুল আনাম, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান, ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স সাধারণ সম্পাদক চায়না রহমান।
সংহতি বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (ঢাকা দক্ষিন) সাধারণ সম্পাদক কিশোর রায়, জাতীয় গার্হস্ত্য নারী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।
আলোচনায় অংশ নেন : রেজয়ানুল হক আজম (বিলস্) গবেষণা প্রতিষ্ঠান-বাংলাদেশ, রফিকুল ইসলাম মুকুল (ইন্ডাস্ট্রিঅল)- সুইজারল্যান্ড, আবির বিন আমিন (ইটিআই)-যুক্তরাজ্য, শাহিনুর (এফএনভি) ট্রেড ইউনিয়ন ফেডারেশন-নেদারল্যান্ড, জাকিয়া সুলতানা (৩ঋ), ট্রেড ইউনিয়ন ফেডারেশন-ডেনমার্ক, অরুন্ধতী রানী (ইউনিয়ন টু ইউনিয়ন)- ট্রেড ইউনিয়ন ফেডারেশন-সুইডেন, এ্যাড.নাজমুল (সলিডারিটি সেন্টার), ট্রেড ইউনিয়ন ফেডারেশন-আমেরিকা। উপস্থিত ছিলেন সালাউদ্দিন স্বপন, সভাপতি, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন; বাবুল আকতার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ফেডারেশন; কামরুল হাসান, সাধারণ সম্পাদক, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
আলোচনা সভা সঞ্চালনা করেন রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি