সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ : বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন চাষী কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু।
শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও মোহাম্মদ ইউনুস প্যানেল।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাইভ স্টার আইস এন্ড কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।
কৃষিপণ্য সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিমাগারগুলোর আধুনিকায়নকে বিশেষ গুরুত্বের সাথে দেখছে নতুন নেতৃত্ব। পাশাপাশি, আলুসহ অন্যান্য শাক-সবজির উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ ও রপ্তানি সম্প্রসারণে আরও জোরালোভাবে কাজ করার ঘোষণা দেন তারা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি