কৃষিখাতে জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ দিন: কৃষক সমাবেশে সৈয়দ আমিরুজ্জামান

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩

কৃষিখাতে জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ দিন: কৃষক সমাবেশে সৈয়দ আমিরুজ্জামান

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | বুরিকোনা, একাটোনা (মৌলভীবাজার), ০৩ মার্চ ২০২৩ : ‘৭২-এর সংবিধান অনুযায়ী কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়ন, যৌথ ও সমবায়ী মালিকানা সহ সমতা-ন্যায্যতার জনগণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম গড়ে তুলুন। কৃষি ও গ্রামীণ খাতকে অগ্রাধিকার দিন। কৃষিখাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ বরাদ্দ দিন।”

Manual1 Ad Code

মৌলভীবাজারের এক কৃষক সমাবেশের প্রধান বক্তা ও বিশেষ অতিথির সূচনা বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও জাতীয় কৃষক সমিতির নেতা কমরেড সৈয়দ অামিরুজ্জামান এসব কথা বলেন।

অদ্য শুক্রবার (৩ মার্চ ২০২৩) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের ৬ নং একাটুনা ইউনিয়নের বুরিকোনা গ্রামে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

জাতীয় কৃষক সমিতির স্থানীয় সংগঠক কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে ও কমরেড আফরোজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল।

Manual1 Ad Code

 

 

 

Manual8 Ad Code