সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১০ এপ্রিল ২০২৩ : “দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু বেকার যুবকের কান্না থামাতে পারছে না। যে উন্নয়ন তরুণ-যুব সমাজের বুকে আশা জাগাতে পারে না, তা তাদের কাছেও টানে না।” বাংলাদেশ যুবমৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এসব কথা বলেন।
আজ সোমবার (১০ এপ্রিল ২০২৩) রাজধানীয় ঢাকার তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড বাদশা আরো বলেন, “দেশের কোটি কোটি যুবকের বুকে হাহাকার তুলে, সাধারণ মানুষকে বঞ্চিত করে তথাকথিত উন্নয়নের নামে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে সে উন্নয়ন দিয়ে জনগণের কি হবে? তাই সারাদেশের যুব সমাজের অধিকার আদায়, কর্মসংস্থান ও সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার দায়িত্ব যুবমৈত্রীকেই নিতে হবে।”
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রামের দায়িত্বও আমাদেরকেই পালন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আজ শাসকগোষ্ঠীর মাথার ভার হয়ে গেছে। আমরা বেইমান, মির্জাফর নয়। আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রাম চালিয়ে যাব।”
বাংলাদেশের যুবমৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় বক্তব্য আরো দেন সাবেক সভাপতি সাদাকাত হোসেন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কিশোর রায়, সাবেক সভাপতি মোস্তফা আলমগীর রতন, বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, যুবমৈত্রীর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ওমর ফারুক সুমন ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মীর ফিরোজ আলম প্রমুখ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি