গ্রাসরুটস ও জালালাবাদ লিভার ট্রাস্টের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

গ্রাসরুটস ও জালালাবাদ লিভার ট্রাস্টের ঈদ উপহার সামগ্রী বিতরণ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১৯ এপ্রিল ২০২৩ : সামনেই আসছে খুশির ঈদ। আর ঈদের আগে মানবিক উদ‍্যোগ নিলো তৃণমূল নারী উদ‍্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সিলেট জেলা ও মহানগর শাখা এবং জালালাবাদ লিভার ট্রাস্ট।
বুধবার (১৯ এপ্রিল ২০২৩) নগরীর কোর্ট পয়েন্টের সামনে ঈদ উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো সংকটে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি।

Manual4 Ad Code

উল্লেখ্য, করোনাকালে এবং ভয়াবহ বন্যার সময়ও গ্রাসরুটসের সদস‍্যরা নিজেদের মতন করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অসহায় মানুষদের দিকে।
সরকারি ও বেসরকারি সামাজিক সংগঠনকে অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

Manual1 Ad Code

এদিন পথব‍্যবসায়ী ও রিকশা চালকসহ অন্যান্য শ্রমজীবী মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন আয়োজকরা।
এই বিশেষ কর্মসূচীতে গ্রাসরুটসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী কাউন্সিলর নাজনীন আক্তার কনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা জান্নাত, জেলা সহ-সম্পাদক সুইটি সুত্রধর, সাংগঠনিক সম্পাদক রেশমা বেগম, মহানগরের সাধারণ সম্পাদক ডা. নাফিসা শবনম, কোষাধ্যক্ষ লাকী আক্তার, কার্যালয় সম্পাদক তাহমিনা বেগম, প্রোগ্রাম অফিসার রনিক সিংহ ও লিমন খান সহ গ্রাসরুটসের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ