অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার সম্মাননা পাচ্ছে শ্রীমঙ্গল প্রেসক্লাব

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৬

অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার সম্মাননা পাচ্ছে শ্রীমঙ্গল প্রেসক্লাব

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ জুলাই ২০২৬ : সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ, গণমানুষের অধিকার এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান করা হচ্ছে।

সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাবের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে চায়ের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন।

সাপ্তাহিক চায়ের জনপদ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা, গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন এবং সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রেসক্লাবকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

Manual7 Ad Code

এ উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং সদস্য সচিব রুবেল আহমেদ যৌথভাবে এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তারা জানান, এটি শুধু একটি সম্মাননা গ্রহণের অনুষ্ঠান নয়; বরং শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজের সম্মিলিত অর্জনের একটি গৌরবময় স্বীকৃতি।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার পক্ষ থেকে প্রেসক্লাবের সদস্যদের সম্মানে আপ্যায়নেরও আয়োজন রাখা হয়েছে।

এদিকে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আগামী রোববার (১২ জুলাই) সকালে পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন। এ কারণে শুক্রবারের অনুষ্ঠানটি তাঁর জন্য সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক বিদায় ও শুভকামনা বিনিময়েরও একটি উপলক্ষ হয়ে উঠছে।

তিনি প্রেসক্লাবের সকল সদস্য, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করার এবং বিদায় মুহূর্তে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মাননা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ