ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামকে জোরদার করতে হবে: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২২

ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামকে জোরদার করতে হবে: ওয়ার্কার্স পার্টি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ অাগস্ট ২০২২ : “বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামকে জোরদার করতে হবে। দেশের বিদ্যমান রাজনীতিকে সাম্প্রদায়িকতা মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল ধারায় ফিরে আনতে হবে। এ সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বকে জনগণের প্রতি আস্থা রেখে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ কায়েম করতে হবে। বর্তমানে রাজনীতি আমলা-ব্যবসায়িদের নিকট বন্দি হয়ে পড়েছে। যা রাজনীতির জন্য একটি অশনি সংকেত হিসাবে দেখা দিচ্ছে। এ ব্যাপারে দেশের রাজনীতিবিদকে সচেতন থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে অপরাজনীতির বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। প্রকৃতপক্ষে জনগণই পারে রাজনীতি সঠিক দিশা দিতে।”
আজ সোমবার (১ আগস্ট ২০২২) বিকাল ৪টায় ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির উদ্যোগে পার্টি অফিস চত্বরে (৩০, তোপখানা রোড ঢাকা) ঢাকা মহানগরের অন্যতম নেতা সাবেক ছাত্র নেতা কমরেড এনামুল হক লাবুর স্মরণসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।


সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড জাকির হোসেন রাজু, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, মহানগর নেতা কমরেড মোঃ তৌহিদ রহমান, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড শিউলী সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতা কমরেড নজরুল ইসলাম, যুব নেতা তাপস দাস, ছাত্র নেতা অতুলন দাস আলো প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, কমরেড লাবু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা ছিলেন। তিনি সরকারি উর্ধতন কর্মকর্তা হওয়ার পরেও পার্টির কাজে আত্মনিয়োগ করেছেন। তার এই আত্মদান চিরস্মরনীয় হয়ে থাকবে। ওয়ার্কার্স পার্টি নেতাকর্মীরা কমরেড লাবু’র মত সততা নিষ্ঠা নিয়ে মানব মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে পারলে লাবু’র প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। সভার শুরুতে শোকবহ আগস্ট মাস ও কমরেড লাবুর স্মৃতিরপ্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিঃ নিরবতা পালন করা হয়।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ