সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ ডিসেম্বর ২০২২ : দ্যা ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি)-এর ‘সেরা কর্পোরেট পুরস্কার (গোল্ড)’-এ ভূষিত হয়েছে বিএটি বাংলাদেশ।
২০২১ সালের এমএনসি ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বিএটি বাংলাদেশকে এ সম্মাননা প্রদান করা হয়। ২০১৬ সাল থেকে টানা ৬ বার এ সম্মাননায় ভূষিত হলো বিএটি বাংলাদেশ।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনিমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জাতীয় অর্থনীতিতে অবদান রাখা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান ও কর্মদক্ষতামূলক প্রতিযোগিতাকে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিবছর আইসিএমএবি পুরস্কার প্রদান করা হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি