সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২২ : আগামীকাল থেকে মেট্রোরেল যাত্রীরা দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস কার্ড কিনতে পারবেন।
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার উত্তরা ও আগারগাঁও স্টেশনে এমআরটি পাস কার্ড পাওয়া যাবে।
প্রত্যেক যাত্রীকে কাউন্টারে ৫০০ টাকা (২০০ টাকা কার্ডের জন্য ও ভাড়া বাবদ ৩০০ টাকা ) এবং পাস কার্ডের জন্য একটি এমআরটি পাস নিবন্ধন ফরম (যথাযথভাবে পূরণ করে) জমা দিতে হবে।
এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে (http://www.dmtcl.gov.bd)|

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি