বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ও ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন কমরেড মেননের

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৩

বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ ও ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন কমরেড মেননের

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৪ এপ্রিল ২০২৩ : আজ মঙ্গলবার (৪ এপ্রিল ২০২৩) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ মার্কেটটি পুড়ে অঙ্গার। এতে করে মার্কেটের সহস্রাধিক দোকানদার নিঃস্ব হয়ে গেছেন। ঢাকার বেশ কিছু মার্কেট ও বস্তিতে কিছুদিন পর পর আগুন লাগায় ওয়ার্কার্স পার্টি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
আজ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, ঈদের আগে এধরনের অগ্নিকান্ডে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে পথে বসেছেন। এই সকল অগ্নিকান্ডের যথাযথ কারণ উদঘাটনে সরকার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবেন। এই অগ্নিকান্ডের পেছনে কোন আত্মঘাতি বা নাশকতা রয়েছে কিনা? তা খুঁজে বের করা দরকার এবং এই কাজের দায়িত্বে অবহেলাকারী ব্যক্তিদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানের জন্য প্রয়োজনী ক্ষতিপূরণ ও ব্যাকিং সুবিধা নিশ্চিত করতে হবে।

Manual6 Ad Code

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি আজ মঙ্গলবার (৪ঠা এপ্রিল ২০২৩) বিকাল ৩টায় সকালে লাগা অগ্নিকান্ডে বঙ্গবাজার মহানগর কমপ্লেক্স মার্কেট এনেক্স মার্কেট সহ ক্ষতিগ্রস্থ বঙ্গবাজার কমপ্লেক্স মার্কেট এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে তিনি ঈদের পূর্বেই যাতে এই ব্যবসায়ীরা ব্যবসা শুরু করতে পারেন তার জন্য তাদের অন্যত্র পুনর্বাসন এককালীন সাহায্য প্রদানসহ স্বল্পসুদে ঋণ প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
রাশেদ খান মেনন একইসাথে ঢাকার মার্কেট, বস্তিসহ বিভিন্ন এলাকায় এভাবে আগুণ লাগার ঘটনার কারণ উদ্ঘাটনের আহবান জানিয়ে এর পেছনে কোন অস্বাভাবিকতা আছে কিনা খুঁজে দেখতে বলেন। এই সময় তার সাথে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, স্থানীয় কাউন্সিলর চামেলী বেগম, যুবমৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান ও ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ