টেকসই শান্তি প্রতিষ্ঠায় সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে কুইজে প্রথম সৈয়দ আরমান জামী

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৬

টেকসই শান্তি প্রতিষ্ঠায় সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে কুইজে প্রথম সৈয়দ আরমান জামী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১ জুলাই ২০২৬ : টেকসই শান্তি প্রতিষ্ঠা ও যুব নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সিলেটে দুইদিনব্যাপী “Ensuring Sustainability in Peace Initiatives” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ ও ২৩ জুন ২০২৬ সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে আয়োজিত এ প্রশিক্ষণে সিলেট অঞ্চলের ছয়টি সক্রিয় যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

YPAG Sreemangal-এর ফেসবুক পেইজে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণদের শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি, সংঘাত নিরসন, নেতৃত্ব উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে শান্তি উদ্যোগের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

Manual6 Ad Code

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, কেস স্টাডি বিশ্লেষণ এবং বিভিন্ন কর্মশালাভিত্তিক কার্যক্রমে যুক্ত হন।

প্রশিক্ষণে শ্রীমঙ্গলের প্রতিনিধিত্ব করেন ‘Youth Peace Ambassador Group-Sreemangal’-এর সমন্বয়ক সৈয়দ আরমান জামী, এ কিউ এম নাঈম এ আর রহমান এবং তোফায়েল আহমেদ সোহেল। তরুণ প্রতিনিধিরা শান্তি ও সহনশীলতা বিষয়ক বিভিন্ন আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রশিক্ষণের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতা। এতে ‘Youth Peace Ambassador Group-Sreemangal’-এর সমন্বয়ক সৈয়দ আরমান জামী প্রথম স্থান অর্জন করেন। তার এ সাফল্যে শ্রীমঙ্গলের তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

Manual7 Ad Code

প্রশিক্ষণ-পরবর্তী প্রতিক্রিয়ায় অংশগ্রহণকারীরা জানান, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি, সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ তাদের নেতৃত্বের দক্ষতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

‘Youth Peace Ambassador Group-Sreemangal’-এর প্রতিনিধিরা বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা শ্রীমঙ্গলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করছেন। একই সঙ্গে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে দীর্ঘমেয়াদে টেকসই করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় তরুণদের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা স্থানীয় পর্যায়ে শান্তি উদ্যোগকে আরও শক্তিশালী করবে এবং একটি সহনশীল ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকরা বলেন, তরুণদের নেতৃত্বে ইতিবাচক সামাজিক পরিবর্তন এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার যাত্রা আরও বেগবান হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Manual3 Ad Code

ক্যাপশন ও ছবি : “Ensuring Sustainability in Peace Initiatives” শীর্ষক প্রশিক্ষণে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ‘Youth Peace Ambassador Group-Sreemangal’-এর সমন্বয়ক সৈয়দ আরমান জামী!

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ