আমার পুরো গোষ্ঠী ৭১ এর পক্ষে!

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬

আমার পুরো গোষ্ঠী ৭১ এর পক্ষে!

Manual2 Ad Code

তানজিনা আহমেদ |

আমার ৭১
আমার দুই মামা যুদ্ধ করেছে।
আমার নানা, নানু, খালা – যুদ্ধের সময় সবাই ভারতে আশ্রয় নিয়েছিলেন। শরণার্থী শিবিরের কষ্ট, না খেয়ে থাকা, সন্তান হারানোর ভয় – সব তারা চোখে দেখেছেন।

Manual5 Ad Code

আমার মামারা অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ছিলেন। দেশ স্বাধীন করার জন্য প্রাণ বাজি রেখেছিলেন। দিনের পর দিন জঙ্গলে, খাল-বিলে থেকেছেন।

Manual5 Ad Code

আর আমার বাবা? বাবা তখন বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। যুদ্ধের সময় পাকিস্তান বন্দি ক‍্যামপে বন্দি ছিলেন নির্যাতন, অনাহার, মৃত্যুর মুখোমুখি হয়েও মাথা নত করেননি।

এগুলো বইয়ের গল্প না। এটা আমার ঘরের গল্প। আমার রক্তের গল্প।

তাই ৭১ নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে, বুকের ভেতর রক্তক্ষরণ হয়।
আমার পুরো গোষ্ঠী ৭১ এর পক্ষে। আমরা রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে এই স্বাধীনতা কিনেছি।

Manual4 Ad Code

৭১ মানে শুধু ইতিহাস না। ৭১ মানে আমার নানার কান্না, মামার বন্দুক, বিমান বাহিনীর অফিসার বাবার ৯ মাসের কারাবন্দী জীবন।
এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। শুধু শ্রদ্ধা জানাতে পারি।
জয় বাংলা ????????
#আমার৭১ #মুক্তিযুদ্ধ #বিজয়৭১ #বিমানবাহিনী #মুক্তিযোদ্ধা ৭১এরগল্প পাকিস্তানকারাগার শহীদদেরসম্মান জয়বাংলা বাংলাদেশ

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ