ওমরা হজ পালনে যাচ্ছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

ওমরা হজ পালনে যাচ্ছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ জুলাই ২০২৬ : শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন পবিত্র ওমরা হজ পালন উপলক্ষে সৌদি আরব যাচ্ছেন।

Manual7 Ad Code

আগামী রোববার (১২ জুলাই) সকালে তিনি সৌদি আরবের উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন।

Manual7 Ad Code

পবিত্র ওমরা হজে গমন উপলক্ষে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যবৃন্দ, কর্মরত সাংবাদিক, সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। তিনি যেন সুস্থভাবে পবিত্র ওমরা পালন শেষে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এবং মহান আল্লাহ তাঁর ইবাদত কবুল করেন—এ জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।

Manual2 Ad Code

সৈয়দ আবু জাফর সালাউদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি জাতীয় দৈনিক যুগান্তর-এর শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

তাঁর পবিত্র ওমরা পালনের সংবাদে সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শুভকামনা ও অভিনন্দনের বার্তা পাওয়া গেছে। অনেকে তাঁর সফল সফর, সুস্বাস্থ্য এবং নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন।

এদিকে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন, পবিত্র ওমরা পালন শেষে তিনি নতুন উদ্যমে আবারও সাংবাদিকতা ও ক্লাবের দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখবেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ