অনন্য অবদানের স্বীকৃতিতে সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৬

অনন্য অবদানের স্বীকৃতিতে সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১০ জুলাই ২০২৬ : স্থানীয় ও জাতীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা এবং সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।

শুক্রবার (১০ জুলাই ২০২৬) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার উদ্যোগে প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে “কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ” সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব রুবেল আহমেদ সঞ্চালনা করেন।

সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু’র পক্ষে পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত প্রতিনিধি মো. আলামিন প্রেসক্লাবের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, “এই সম্মাননা শুধু একটি সংগঠনের প্রাপ্তি নয়, বরং শ্রীমঙ্গলের সাংবাদিক সমাজের সম্মিলিত অর্জনের স্বীকৃতি। তিনি বলেন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual1 Ad Code

সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ বলেন, সাংবাদিকতার মূল্যায়ন হিসেবে এ ধরনের সম্মাননা সংশ্লিষ্টদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। তিনি সম্মাননা প্রদানের জন্য চায়ের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পুকে ধন্যবাদ জানান।

সিনিয়র সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ বলেন, অনেকেই ভালো উদ্যোগের কথা ভাবেন, কিন্তু বাস্তবায়ন করতে পারেন না। চায়ের জনপদ সেই উদ্যোগ বাস্তবায়ন করে সাংবাদিক সমাজকে সম্মানিত করেছে, যা প্রশংসার দাবি রাখে।

সাংবাদিক মামুন আহমেদ বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহ জোগাবে।

Manual4 Ad Code

যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির বলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবকে দেওয়া এই সম্মাননা শুধু সংগঠনের নয়, বরং এখানকার সব সংবাদকর্মীর জন্য গর্বের বিষয়।

নূর মোহাম্মদ সাগর বলেন, চায়ের জনপদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরছে, যা স্থানীয় সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা রাখছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন সম্মাননা প্রদানের জন্য চায়ের জনপদ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিদেশে অবস্থান করেও সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমেদ পাপ্পু সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং জনস্বার্থে কাজ করে যাচ্ছেন, যা অন্যদেরও অনুপ্রাণিত করে।

Manual4 Ad Code

তিনি প্রেসক্লাবের সদস্যদের উদ্দেশে বলেন, সাংবাদিকদের দায়িত্ব কেবল সংবাদ প্রকাশে সীমাবদ্ধ নয়; নীতি-নৈতিকতার ভিত্তিতে সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও জনগণের অধিকার নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। এই সম্মাননা সেই দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

বক্তারা বলেন, তোফায়েল আহমেদ পাপ্পু একসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য হিসেবে সক্রিয় সাংবাদিকতা করেছেন। বর্তমানে প্রবাসে অবস্থান করলেও তিনি গণমাধ্যমে সক্রিয় রয়েছেন এবং তাঁর পরিচালিত সংবাদমাধ্যমে শ্রীমঙ্গলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত প্রকাশিত হয়। এতে দেশ-বিদেশে অবস্থানরত পাঠকরা এলাকার সমসাময়িক নানা বিষয় সম্পর্কে দ্রুত জানতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্য আব্দুর রব, শাসমুল ইসলাম শামীম, মুসলিম চৌধুরী, সংবাদকর্মী সাইফুর রহমান শিপু, সুমন আহমদসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

সাপ্তাহিক চায়ের জনপদ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা, গণমানুষের পক্ষে সোচ্চার ভূমিকা পালন এবং সংবাদকর্মীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ প্রেসক্লাবকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

অনুষ্ঠান শেষে চায়ের জনপদ পরিবারের পক্ষ থেকে প্রেসক্লাবের সদস্যদের সম্মানে আপ্যায়নের আয়োজন করা হয়।

এদিকে, অনুষ্ঠানে আরেকটি আবেগঘন মুহূর্তেরও সৃষ্টি হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন আগামী ১২ জুলাই পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন। এ উপলক্ষে সহকর্মীরা তাঁকে শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে সালাউদ্দিন সকল সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের কাছে দোয়া কামনা করেন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সাপ্তাহিক চায়ের জনপদ।

সংশ্লিষ্টদের মতে, এই সম্মাননা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চায় নতুন অনুপ্রেরণা যোগাবে এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ