বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক: সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক: সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

Manual1 Ad Code

ঢাকা, ১৫ জুলাই ২০২০: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Manual8 Ad Code

আজ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. সিদ্দিকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের অন্যান্য সদস্য হলেন- বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সচিব (প্রেস) তথ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রধান তথ্য অফিসার, তথ্য মন্ত্রণালয়, দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, দৈনিক আজাদী, চট্টগ্রামের সম্পাদক এম এ মালেক, ব্যবস্থাপনা পরিচালক ৭১ মিডিয়া লিমিটেড (৭১ টিভি) মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি বিষয়ে দক্ষতা সম্পন্ন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাসসের সিটি এডিটর মধু সূদন মন্ডল।
সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’এর ৭ ও ৮ ধারা মোতাবেক ৩ বছর মেয়াদে এ বোর্ড গঠন করা হয়েছে।
১৫ জুলাই ২০২০ ইং তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

সৈয়দ অামিরুজ্জামানের শুভেচ্ছা

Manual7 Ad Code

জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ