গবেষণা-বৃত্তির জন্য প্রবন্ধ-প্রস্তাব আহ্বান করেছে বাংলা একাডেমি

প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৫

গবেষণা-বৃত্তির জন্য প্রবন্ধ-প্রস্তাব আহ্বান করেছে বাংলা একাডেমি

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৫ জুন ২০২৫ : বাংলা একাডেমি দেশের নাগরিকদের কাছ থেকে গবেষণা-প্রবন্ধের জন্য আহ্বান জানিয়েছে।

Manual4 Ad Code

গবেষণা-প্রবন্ধ রচনার জন্য ৫০জন গবেষকের প্রত্যেককে ২০,০০০/- (বিশ হাজার) টাকা হারে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক প্রাবন্ধিকের জন্য একজন গবেষণা-তত্ত্বাবধায়ক ও একজন সম্পাদক (কপি এডিটর) নিযুক্ত থাকবেন। বৃত্তিপ্রাপ্ত প্রাবন্ধিককে অনুমোদনের ৩ মাসের মধ্যে প্রবন্ধ চূড়ান্ত করতে হবে।

শর্তাবলি
আবেদনকারীর যোগ্যতা, বয়স, লিঙ্গ ও গবেষণার বিষয় উন্মুক্ত। প্রবন্ধ বাংলা ভাষায় প্রণয়ন করতে হবে। সকল প্রকার সম্মানি থেকে বিধিমোতাবেক ট্যাক্স-ভ্যাট কাটা হবে। পূর্ববর্তী বিজ্ঞাপন অনুযায়ী আবেদনকারীরা এবারও আবেদন করতে পারবেন। যারা ইতোমধ্যে বাংলা একাডেমির গবেষণা বৃত্তির আওতায় চুক্তিবদ্ধ আছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন করার নিয়ম
আবেদনপত্রের সঙ্গে প্রবন্ধ-প্রস্তাবের সার-সংক্ষেপ ও পদ্ধতির (Methodology) বিস্তারিত উল্লেখ থাকতে হবে। ইমেইল, ডাকযোগ, কুরিয়ার বা সরাসরি একাডেমিতে এসে আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Manual4 Ad Code

গবেষণা-প্রবন্ধ প্রস্তাব জমাদানের শেষ তারিখ ৭ জুলাই ২০২৫।

আবেদন পাঠানোর ঠিকানা
উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০
ইমেইল : baresearchgrant@gmail.com

Manual2 Ad Code

এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Manual3 Ad Code