হয়তো বেঁচে থাকার কারণগুলো বদলে যায়!

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

হয়তো বেঁচে থাকার কারণগুলো বদলে যায়!

Manual6 Ad Code

আয়েশা সিদ্দিকা |

মানুষের জীবন থেকে অনেক কিছুই মুছে যায়। সময়ের সঙ্গে অনেক সম্পর্ক হারিয়ে যায়, কিছু মানুষ দূরে সরে যায়, কিছু গল্পেরও একসময় শেষ হয়ে যায়।

তবু হৃদয়ের ভেতর এমন কিছু অলিখিত অধ্যায় থেকে যায়, যেগুলো কোনোদিন পুরোপুরি মুছে ফেলা যায় না।

সেখানে হয়তো অভিমান আছে, না-পাওয়ার কষ্ট আছে, কিছু অপ্রকাশিত কথা আছে। তবুও অদ্ভুতভাবে মায়াটা থেকে যায়।

মানুষ নিজেও সবসময় সেই মায়ার অস্তিত্বের ব্যাখ্যা দিতে পারে না। কেন এখনও মনে পড়ে, কেন কোনো একটি নাম হঠাৎ মন খারাপ করে দেয়, কেন বহু দূরে থেকেও কোনো মানুষকে নিয়ে মনের ভেতর এক ধরনের কোমলতা থেকে যায়, তার কোনো সহজ উত্তর নেই।

হয়তো ভালোবাসা সবসময় ফুরিয়ে যায় না।

Manual1 Ad Code

শুধু সময়ের সঙ্গে তার রূপ বদলে যায়। একসময় যে ভালোবাসা কাছে পাওয়ার ইচ্ছা ছিল, পরে তা হয়ে যায় দূর থেকে ভালো থাকার প্রার্থনা। যে সম্পর্ক একসময় জীবনের অংশ ছিল, পরে সেটাই হয়ে থাকে মনের এক নীরব অধ্যায়।

কিছু মানুষকে ফিরে পেতে হয় না, কাছে পেতে হয় না। শুধু মনের এক কোণে তাদের জন্য একটু মায়া থেকে যায়।

Manual7 Ad Code

হয়তো এটাই জীবনের অদ্ভুত সত্য, সব সম্পর্কের শেষ মানেই সব অনুভূতির শেষ নয়।

কিছু ভালোবাসা পাশে না থেকেও বেঁচে থাকে, শুধু তার বেঁচে থাকার কারণগুলো বদলে যায়।

Manual2 Ad Code

মন_থেকে_বলা_কিছু_কথা

নামঃ মায়ার মৃত্যু হয় না
#
???????????????????????? ????????????????????????????

আয়েশা সিদ্দিকা (লিপি জামান)

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ