টেলিমেডিসিন সেবা চালু করতে যাচ্ছে ডিআরইউ

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১

টেলিমেডিসিন সেবা চালু করতে যাচ্ছে ডিআরইউ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ জুলাই ২০২১ : বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করতে যাচ্ছে ডিআরইউ। বেষ্ট এইডের সহায়তায় ডিআরইউ সদস্য ও পরিবার এই টেলিমেডিসিন সেবা নিতে পারবেন।

Manual1 Ad Code

এ বিষয়ে আগামীকাল বুধবার (১৪ জুলাই ২০২১) বেলা ১১টায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বেষ্ট এইডের সাথে ডিআরইউর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
সোমবার (১২ জুলাই ২০২১) ডিআরইউর দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী সদস্য ও তাদের পরিবার টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনামূল্যে যে কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন। প্রয়োজনে নির্ধারিত ফি দিয়ে ডাক্তারকে বাসায় কল করা যাবে এবং বিভিন্ন পরীক্ষা করানোর সুযোগ থাকবে।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যেদের জন্য করোনা সংক্রমণের নমুনা সংগ্রহে বুথ চালু করেছে ডিআরইউ। প্রতি শনিবার ও মঙ্গলবার ডিআরইউতে নমুনা সংগ্রহে এই বুথ চালু থাকবে।

Manual5 Ad Code

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালুর উদ্দোগ গ্রহণ করার ডিআরইউর নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ