কি যে ভাবি?

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, মে ২০, ২০২২

কি যে ভাবি?

Manual8 Ad Code

রাজেকুজ্জামান রতন |

কারো মাথায় হাত বোলাবো
কাউকে করাবো চুপ,
কাউকে চুবাবো নদীতে আবার
কাউকে ফেলবো টুপ।

Manual5 Ad Code

মেগা প্রকল্প করতে থাকবো
মানবো না কোন বাঁধা,
জনগনের চোখে লাগাবো
উন্নয়নের ধাঁধা ।

Manual5 Ad Code

দুর্নীতি আর লুটপাট সব
আড়াল করে রেখে,
মাতিয়ে রাখবো সবার চোখে
লোভের মোহ মেখে।

তারপরও যদি কেউ কখনও
বেয়াড়া প্রশ্ন করে,
চোদ্দ শিকে ঢুকিয়ে দেব
তাদের ঘাড়টা ধরে।

Manual7 Ad Code

আমার দেশে তিনিই কি তবে
প্রথম এবং শেষ,
সোনার বাংলা হবে কি তাহলে
দেনাদারের দেশ?

এ সংক্রান্ত আরও সংবাদ