উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও বাবা ওমর আলীকে কোপাল দুর্বৃত্তরা

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও বাবা ওমর আলীকে কোপাল দুর্বৃত্তরা

Manual4 Ad Code

ঘোড়াঘাট (দিনাজপুর), ০৩ সেপ্টেম্বর ২০২০ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের অবস্থা বেশি গুরুতর। প্রথমে তাকে ও তার বাবাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ওয়াহিদা খানমকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে বেসরকারি হাসপাতাল ডক্টরস ক্লিনিকে স্থানান্তর করা হয়। বর্তমানে আইসিউতে রাখা হয়েছে ওয়াহিদা খানমকে।
ডক্টরস ক্লিনিকের অতিরিক্ত পরিচালক মেরাজুল মুরসালিন জানিয়েছেন, ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বলেছেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ