কুষ্টিয়ায় বৃটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০

কুষ্টিয়ায় বৃটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

Manual3 Ad Code

কুষ্টিয়া, ১৮ ডিসেম্বর ২০২০: জেলার কুমারখালীর কয়াতে বৃটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত ৫ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের পর গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ভাস্কর্যটি ভাঙচুর করা হল।

এতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ায় আইনশৃংলাবাহিনীর নজরদারী জোরদার করা হয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানান, শুক্রবার সকালে তারা বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙা দেখে প্রসাশনকে খবর দেয়। উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, দুবৃত্তরা বিপ্লবী বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর দুর্বৃত্তদের আটক করা হয়েছে। এ ঘটনায়ও দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।
কুমারখালী থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান সকাল ১১ টার দিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজে লাগানো হয়েছে খুব দ্রুত দোষীদের আটক করে আইনের আওতায় আনা হবে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট নিজামুল হক চুন্নু জানান, যারা এ কাজটি করেছে তারা অবশ্যই শাস্তি পাওয়ার উপযুক্ত। কলেজ কমিটি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
কয়া ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান জিয়াউল হক স্বপন জানান, সকালেই তিনি এ খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে আসেন। তিনি জানান, ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর করেছে সে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটি করা হয়েছে বলে তিনি মনে করেন।
পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম বার জানান, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তার ভিত্তিতে আমরা তদন্ত চালাচ্ছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হওয়ার পর কুষ্টিয়ার সবকটি ভাস্কর্ষ দেখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা ও সিসিটিভি স্থাপন করার নিদের্শ দেয়া হয়েছে। কিন্তু এ কলেজে এ ভাস্কর্যটি স্থাপিত হয়েছে অথচ কোন সিসিটিভি নেই। কেন নেই, সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) ছিলেন একজন ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তিনি ‘বাঘা যতীন’ নামেই সকলের কাছে সমধিক পরিচিত। ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন। ২০১৬ সালের ৬ ডিসেম্বর ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

কুষ্টিয়ায় বৃটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ