করোনার টিকা নিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

করোনার টিকা নিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি || ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২১ : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় করোনার টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতন, ঢাকা মহানগর সদস্য কমরেড তৌহিদুর রহমান, মামুন মোল্লা, যুবনেতা এম এম মিলটন, সাবেক ছাত্রনেতা মানোয়ার হোসেন, ফাহাদ বিন হাসান সজিব প্রমুখ।

Manual3 Ad Code

টিকা নেয়ার প্রতিক্রিয়ায় মেনন বলেন, মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায় প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম যেন না হয় সে দিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি একইদিন সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজে টিকা নেন। আরও টিকা নেন তার সহধর্মীনি নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সহসভাপতি কমরেড তাসলিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনালে শামিম ইয়াজদানি, জেলা প্রশাসক আব্দুল জলিল। আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেবাশিষ প্রমাণিক দেবু, বাংলাদেশ যুব মৈত্রীর জেলা কমিটির সদস্য কামরুল হাসান সুমন প্রমুখ।

Manual8 Ad Code